বর্ণমালা খুঁজছে আপনাকেই !

স্বেচ্ছাসেবায় অংশ নিন।

"বর্ণমালাঃ অনলাইন বাংলা সাহিত্য" প্রজেক্টে স্বেচ্ছাসেবী প্রয়োজন। আপনিও হতে পারেন এ সাইটের একজন স্বেচ্ছাসেবী। এ জন্যে প্রথমে এ সাইটে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।

স্বেচ্ছাসেবীর কাজ কি হবে?
বর্তমানে একজন স্বেচ্ছাসেবীর কাজ হবে এ সাইটের কোন পাতায় বানান ভুল থাকলে তা নির্দেশ করা। কোন পাতায় ভূল থাকলে তা মন্তব্যের ঘরে প্যারাগ্রাফ (যথাযথ) ও লাইন নম্বর সহ(আনুমানিক)তুলে ধরতে হবে। কোন ভুল নির্দেশ করার আগে দেখে নিতে হবে তা আগেই অন্য কেউ নির্দেশ করেছে কি না। একই ভুল একাধিকবার নির্দেশ করা হলে শুধূ প্রথম স্বেচ্ছাসেবীই ক্রেডিট পাবেন।

স্বেচ্ছাসেবীদের জন্যে
যে সমস্ত স্বেচ্ছাসেবী কমপক্ষে 10 টি ভুল নির্দেশ করতে পারেবন, তারা 6 গিগাবাইট আকারের একটি ইমেইল ঠিকানা পাবেন barnamala.org ডোমেইন এর অধীনে। আপনার লগইন নেম ও ইমেইল ঠিকানা একই হবে।

-বর্ণমালা সংগঠক

Re: বর্ণমালা খুঁজছে আপনাকেই !

ভােলা

Re: বর্ণমালা খুঁজছে আপনাকেই !

ভুল ধরেত পারেল িক ভােব জানােবা?

Re: বর্ণমালা খুঁজছে আপনাকেই !

এজন্যে হয়তো ক্রেডিটটা আমি পেতে পারি। একেবারে শুরুর দিকে অনেক ভুল আমি শুধরে দিয়েছিলাম। দীর্ঘদিন দেশে থাকার কারণে এতোদিন অনিয়মিত ছিলাম। আশা করি এখন থেকে নিয়মিত হবো।

Re: বর্ণমালা খুঁজছে আপনাকেই !

আপনাদের সাইটে অনেক সুন্দর জিনিস আছে। কিন্তু আপনাদেরটাতে দেখি কবিতা নেই। আপনারা এটা নিয়ে একটা ক্যাটাগরী খুলে দিন। সেখানে আশা করছি অনেক লেখা হবে।

Re: বর্ণমালা খুঁজছে আপনাকেই !

আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করছি ঘোষণাটির বানান ভুল চিহ্নিত করে।

রেজিষ্ট্রেশন : শব্দটি ঘোষণার দ্বিতীয় লাইনে আছে। সঠিক বানান হবে 'রেজিস্ট্রেশন'
স্বেচ্ছাসেবীর কাজ কি হবে? : দ্বিতীয় অনুচ্ছেদের শিরোনামে আছে বাক্যটি। এখানে 'কি'-এর স্থলে হবে 'কী'।
ভূল : দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় লাইনে আছে শব্দটি। সঠিক বানান হবে 'ভুল'।
শুধূ : দ্বিতীয় অনুচ্ছেদের চতুর্থ লাইনে আছে শব্দটি। সঠিক বানান হবে 'শুধু'।
কোন (৩টি) : দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লাইনে আছে তিনটি 'কোন'। সঠিক বানান হবে কোনো।
পারেবন : শব্দটি আছে তৃতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে। সঠিক বানান হবে 'পারবেন'।
সহ : দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় লাইনে আছে শব্দটি। এটি আলাদাভাবে ব্যবহৃত হবে না। পূর্বের নম্বর-এর সঙ্গে মিলে হবে 'নম্বরসহ'।
টি : তৃতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে আছে এই পদাশ্রিত নির্দেশকটি। যেহেতু পদাশ্রিত, তাই এটি হবে স্পেসহীন '10টি'।
তারা : শব্দটি আছে তৃতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে। এটি হবে 'তাঁরা'। কারণ স্বেচ্ছাসেবীগণ সম্মানিতজন, তাঁদের বোঝাতে 'তারা' বলা সঙ্গত নয়, বলতে হবে 'তাঁরা'। তাছাড়া বাক্যের প্রথমাংশে পারবে না বলে পারবেন বলা হয়েছে।

সর্বোপরি প্রকল্পের নাম লেখা হয়েছে 'বর্ণমালাঃ অনলাইন বাংলা সাহিত্য'। এখানে একটা ভুল প্রয়োগ আছে। কোলন (:)-এর কাজে এখানে বিসর্গ (ঃ) ব্যবহার করা হয়েছে। এটি আসলে হবে 'বর্ণমালা : অনলাইন বাংলা সাহিত্য'।

আমি কি আমার পুরস্কারটি অচিরেই পাব?

..............................................
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
ধন্য হল, ধন্য হল মানবজীবন॥
রবীন্দ্রনাথ ঠাকুর