মীর মশাররফ হোসেন (১৮৪৭ - ১৯১২)
মীর মশাররফ হোসেন ১২৫৪ বঙ্গাব্দের ২৮শে কার্তিক মোতাবেক ১৮৪৭ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বরে নদীয়া জেলার গৌরী নদীর তীরবর্তী লাহিনী পাড়া গ্রামে, মাতামহ মুন্সী জিনাতুল্লার বাটীতে, বিবি দৌলতন্নেসার গর্ভে মীর মশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। পিতার নাম মীর মুয়াজ্জম হোসেন। মর্শারফ ছিলেন তাঁর পিতার দ্বিতীয় পরে প্রথম সন্তান। রাজ-কার্যে যোগ্যতা ও পারদর্শিতার জন্য এঁরা 'মীর' উপাধি পান। প্রকৃতপক্ষে বংশ-পরিচয়ের উপাধি হল 'সৈয়দ'।
