তেজিয়ান
| চলে খচ্খচ্ | রাগে গজ্গজ্ | জুতো মচ্মচ্ তানে, |
| ভুরু কট্মট্ | ছড়ি ফট্ফট্ | লাথি চট্পট্ হানে। |
| দেখে বাঘ-রাগ | লোকে 'ভাগ ভাগ' | করে আগভাগ থেকে, |
| বয়ে লাফ ঝাঁপ | বলে 'বাপ্ বাপ্' | সবে হাবভাব দেখে। |
| লাথি চার চার | খেয়ে মার্জার | ছোটে যার যার ঘরে, |
| মহা উৎপাত | ক'রে হুটপাট্ | চলে ফুটপাথ্ পরে। |
| ঝাড়ু–বর্দার | হারুসর্দার | ফেরে ঘরদ্বার ঝেড়ে, |
| তারি বালতিএ- | দেখে ফাল্ দিয়ে | আসে পালটিয়ে তেড়ে। |
| রেগে লালমুখে | হেঁকে গাল রুখে | মারে তাল ঠুকে দাপে, |
| মারে ঠন্ঠন্ | হাড়ে টন্টন্ | মাথা ঝন ঝন কাঁপে! |
| পায়ে কলসিটে! | কেন বাল্তিতে | মেরে চাল দিতে গেলে? |
| বুঝি ঠ্যাং যায় | খোঁড়া ল্যাংচায় | দেখে ভ্যাংচায় ছেলে। |
