কি মুস্কিল
সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,
সরকারী সব অফিস খানার কোন্ সাহেবের কদর কত।
কেমন ক'রে চাটনি বানায়, কেমন ক'রে পোলাও করে,
হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখ্ছে ফলাও করে ,
সাবান কালি দাঁতের মাজন বানাবার সময় সব কায়দাকেতা,
পূজা র্পাবণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখ্ছে হেথা ।
সব লিখেছে, কেবল দেখ পাচিছনেকো লেখা কোথায়-
পাগলা ষাঁড়ে করলে তাড়া কেমন করে ঠেকাব তায় !
»
- Login to post comments
