কহ ভাই কহ রে

কহ ভাই কহ রে,           অ্যাঁকা চোরা শহরে,
          বদ্যিরা কেন কেউ আলুভাতে খায় না?
লেখা আছে কাগজে           আলু খেলে মগজে
          ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না।