গীতি - ১৪
মেঘ-বিনিন্দিত স্বরে -
কে তুমি আমাদের ডাকিলে শ্রাবণ বাতাসে?
তোমার আহ্বান ধ্বনি-
পরশিয়া মোরে গরজিল দূর আকাশে।
বেদনা বিভোর আমি
ক্ষণেক দুয়ারে থামি
বাহিরে ধূসর দিনে -
ছুটে চলি পথে মদির-বিবশ নিঃশ্বাসে।
মেঘে মেঘে চাওয়া মলিন গগনে,
কোন আয়োজন ছিল আনমনে।
বাহিরে কী ঘনঘটা,
ভিতরে বিজলী-ছটা
মত্ত ভিতরে বাহিরে -
আজ কি কাটিবে বিরহ বিধুর হতাশে।।
